আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের সাতজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।’সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম আদালত ভবনের সামনের রঙ্গন কনভেনশন হলের গলিতে পড়ে থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে বেধড়ক মারধর করছে একদল মানুষ। এদের মধ্যে লাল জামা ও মাথায় হেলমেট পরিধানকারী একজনকে ধারালে অস্ত্র দিয়ে সাইফুলের ঘাড়ে ও পিঠে আঘাত করতে দেখা যায়। নিথর পরে থাকা দেহেও কয়েকজন ভারী বস্তু দিয়ে আঘাত করে। ভিডিও ও ছবি বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনের পরিচয় বের করেছে দেশের বিশেষ একটি গোয়েন্দা সংস্থা। জড়িত সাতজন হলেন- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এলএলবির ৩৬তম ব্যাচের চতুর্থ সেমিস্টারের ছাত্র শুভ কান্তি দাস। চট্টগ্রামের মেথরপট্টি এলাকার বাসিন্দা সুমন নন্দী, হাজারীগলি এলাকার মৃত মনোরঞ্জন দে’র ছেলে বিকাশ দে (৪০), কোতোয়ালির জলসা মার্কেট এলাকার মৃত সুধীর চক্রবর্তীর ছেলে নারায়ণ চক্রবর্তী (৫০) ও বন্দরের নিমতলা এলাকার মানিক দে’র ছেলে মন্টু দে।

সিএমপির ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার: ১৫ আগস্টের সভা থেকে আটক ৫ নারীসহ ১৫
সামিট ও এক্সিলারেট টার্মিনাল সচল: জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত ৭
বাঁশখালীতে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, রান্নাঘর জ্বালিয়ে দেওয়া ও উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ
বান্দরবানে ‘ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ প্রধান অতিথি ছিলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু তাহের
চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করার কড়া নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের