বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন এখনো চলমান আছে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।
শনিবার বিকেলে চট্টগ্রাম বিমান বন্দরে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব একথা বলেন।
বিএনপি নেতা নোমান বলেন, গণতন্ত্রে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কারশেষে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। কারণ নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠবে। বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে নানামুখী চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে বিএনপি নেতাকর্মীদেরকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাংগীর আলমসহ অনেকে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান

সিএমপির ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার: ১৫ আগস্টের সভা থেকে আটক ৫ নারীসহ ১৫
সামিট ও এক্সিলারেট টার্মিনাল সচল: জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৩, আহত ৭
বাঁশখালীতে আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল, রান্নাঘর জ্বালিয়ে দেওয়া ও উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ
বান্দরবানে ‘ইয়ং স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এ প্রধান অতিথি ছিলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আবু তাহের
চট্টগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেগবান করার কড়া নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের