চট্টগ্রামে আইনজীবী হত্যায় নিন্দা, জড়িতদের শাস্তির দাবি সিপিবির
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার রাতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে এ আহ্বান জানান। সিপিবি নেতাদের বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যার এ ঘটনায় আমরা মর্মাহত, বিক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা যাতে ভিন্ন খাতে চলে না যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’ বিবৃতিতে সবাইকে ধৈর্য ধারণ করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সিপিবির নেতারা। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত জনজীবনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

তথ্যসূত্রে জাগো নিউজ
লোহাগাড়ায় প্রথম পূর্ণাঙ্গ বিশেষায়িত ‘এডিএম ফিজিওথেরাপি এন্ড ডেন্টাল হাসপাতাল’-এর গ্র্যান্ড ওপেনিং
রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে ও খণ্ড-বিখণ্ড করে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাতকানিয়ায় পাহাড় ও কৃষিজমি কাটার সময় ৩ ‘মাটিখেকো’ আটক: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, স্কেভেটর ও ডাম্পার জব্দ
বহদ্দারহাট বাস টার্মিনালে ইজারাদারের বেপরোয়া চাঁদাবাজি, চাঁদা এড়াতে সড়কে বাস ঘোরানোয় তীব্র যানজট
দখল-দূষণে বিপন্ন কর্ণফুলী, খালের হাহাকার আর বায়ুদূষণে কমছে চট্টগ্রামের মানুষের আয়ু
কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন ১২ যাত্রী