চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজারের আল-ঈসান আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
গ্রেফতার দুজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩) এবং আমির আলীর ছেলে মো. আমিন (৩৬)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার দুজন দীর্ঘদিন ধরে কৌশলে মাদকদ্রব্যগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন মাদককারবারি ও সেবনকারীদের কাছে বেশি মূল্যে বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে আবাসিক হোটেলে গ্রেফতার ২

সাতকানিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
ইস্টার্ন রিফাইনারি ও জেটি ঘাট পরিদর্শন করলেন সিএমপি কমিশনার
পাহাড় ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কি এখন নির্ঘুম? সচেতন মহলের প্রশ্ন!
ছদাহায় প্রতাপ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ
চট্টগ্রাম-ফেনী থেকে সাড়ে ৪৮ হাজার লিটার ফার্নেস লিটার অয়েল জব্দ
চট্টগ্রামে আলপনায় সেজেছে সড়ক, রঙে-রঙে ছড়িয়ে পড়ল সম্প্রীতির বার্তা