দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। আবার সকাল হলে ঝলমলে রোদে তাপমাত্রাও বাড়ছে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এ ছাড়া ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। এর আগে গত রবিবার সেখানে ছিল ১০.৫ এবং শনিবার ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে। দিনে ঠিক উল্টো চিত্র।প্রচণ্ড রোদ। তাপমাত্রা উঠে যায় ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য এবার এক লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঝলমলে রোদে হিম বাতাস, শীতে কাঁপছে পঞ্চগড়
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে বাড়ছে শীতের তীব্রতা। আবার সকাল হলে ঝলমলে রোদে তাপমাত্রাও বাড়ছে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
এ ছাড়া ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় জেলার তেঁতুলিয়ায়। এর আগে গত রবিবার সেখানে ছিল ১০.৫ এবং শনিবার ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আহত ১
চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: পুলিশের সোর্স সোহেল আটক, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
সাতকানিয়ায় আম চাষীদের নিয়ে ‘গ্যাপ’ স্কুলের প্রশিক্ষণ কর্মশালা: প্রধান অতিথি শাহজাহান চৌধুরী এমপি
মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগে জোর: বাজেটকে স্বাগত জানাল চেম্বার
বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
স্মরণকালের সেই ভয়াবহ পাহাড় ধসের ১৯ বছর: এক যুগেও বাস্তবায়ন হয়নি একটি সুপারিশও!