নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শিকলবাহা আহমদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র ফরহাদ কবির ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
ফরহাদ কবির চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা নুরুল কবির ও খাদিজা বেগম দম্পতির সন্তান। সে তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে এবং মাদ্রাসার শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও পিতামাতার অক্লান্ত পরিশ্রমকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিকলবাহা আহমদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বরাবরই ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। ফরহাদের এই সাফল্য মাদ্রাসার শিক্ষা পরিবেশ ও মানসম্মত পাঠদানেরই প্রতিফলন।
উল্লেখ্য, মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। ফরহাদ এবং তার পরিবার তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
