নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৭ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ জানুয়ারি) নগরীর খাতুনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ:
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিনের নেতৃত্বে এএসআই সোহেল আহমেদ, এএসআই রিগান চাকমা ও এএসআই মাহবুবসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে খাতুনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামি:
গ্রেফতারকৃত আসামির নাম সমর সাহা। তিনি কোতোয়ালী থানার রিয়াজ বাজার এলাকার সমিরন সাহার ছেলে।
মামলা ও দণ্ড:
পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে একটি অর্থঋণ জারি মামলা (মামলা নং- ২১২/২৫) রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে ০৪ (চার) মাসের দেওয়ানী আটকাদেশসহ সিআর সাজা প্রদানের নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
বর্তমান অবস্থা:
গ্রেফতারের পর আসামিকে বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
