বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে একটি আবেগঘন পোস্ট করেছেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি।
বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারি লিখেছেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য।’
এদিকে বুধবার সন্ধ্যা ৬ টায় পোস্ট করা আজহারির স্ট্যাটাসটিতে প্রথম ৫০ মিনিটে প্রতিক্রিয়া জানিয়েছেন আড়াই লাখ ফেসবুক ব্যবহারকারী। এই সময়ের মধ্যে মন্তব্য এসেছে ২১ হাজার।
আর পোস্টটি শেয়ার হয়েছে ৮ হাজারের মতো।
খালেদা জিয়াকে নিয়ে আজহারির আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল

চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ: সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মারাত্মক, মৃত্যু বাড়লেও ৮০% নারী-শিশু
ছদাহায় কোরআনের আলো ছড়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ আবু জাফর শাকিল
লংগদুতে জামায়াতে ইসলামীর স্থানীয় নির্বাচন প্রার্থী ও পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবে
শিক্ষার্থীদের মেধা ব্যক্তিগত নয়, দেশের সম্পদ: চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ইসমাইল জবিউল্লাহ