নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেলে এই ঘটনায় কয়েকজন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মারামারির ঘটনায় মো. তসলিম নামের একজন ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জালালাবাদের লোহাগাড়া হাউজিং সোসাইটির সাইমন টি-স্টোরে এই ঘটনা ঘটে। ওই দোকানের মালিক হুমায়ন কবিরের শ্যালক প্রাইভেটকার চালক মো. তসলিমের সঙ্গে কয়েকজন যুবকের দ্বন্দ্বের জেরে ঘটনার সূত্রপাত। একপর্যায়ে জুনায়েদ, রবি, শুভ, কাজল, ফয়সাল ও অনিকসহ […]