গত ১৭ বছর হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল?
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস। পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় তারা কোথায় ছিল বলে প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ প্রশ্ন তোলেন তিনি। অপর্ণা রায় বিশ্বাস বলেন, গত ১৭ বছর ধরে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে, তখন ভারত কোথায় ছিল। মোদি সরকার ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন?
বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে লুটে খেয়েছে নরেন্দ্র মোদি।
গত ১৭ বছর হিন্দুদের ওপর নির্যাতনের সময় ভারত কোথায় ছিল?
ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় বিশ্বাস। পতিত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে হিন্দুদের ওপর নির্যাতনের সময় তারা কোথায় ছিল বলে প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতায় এ প্রশ্ন তোলেন তিনি। অপর্ণা রায় বিশ্বাস বলেন, গত ১৭ বছর ধরে হিন্দুদের ওপর যে নির্যাতন হয়েছে, তখন ভারত কোথায় ছিল। মোদি সরকার ভারতে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বাংলাদেশ নিয়ে কথা বলে কেন?
সূত্রের কালের কন্ঠ
ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-আম্মারসহ আহত অনেকে
মিরসরাইয়ে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
জুতার সোলে ইয়াবা পাচার: বাকলিয়ায় ৮০০ পিসসহ নারীসহ গ্রেফতার ২
সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ‘পিচ্চি কামাল’ গ্রেপ্তার; অস্ত্র ও গুলি উদ্ধার
টেকনাফে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, গুরুতর আহত ৪
সোনার দাম ভরিপ্রতি কমেছে ৭,৬৪০ টাকা