চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্ত্রাসী গ্যাং ‘বড় সাজ্জাদ’ গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামির নাম সৈয়দ মো. মুজিবুল হক। তিনি হাটহাজারী থানার পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং নগরীর ত্রাস হিসেবে পরিচিত ‘বড় সাজ্জাদ’ গ্রুপের একজন সক্রিয় সদস্য। গত ২৮ ফেব্রুয়ারি চকবাজারের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের […]