চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় মো. মিনহাজ নামে এক যুবদলকর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মো. সবুজ (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধামাও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে কোতোয়ালি থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ৬ এপ্রিল সকালে ভুক্তভোগী মো. মিনহাজ (২৩) রিকশাযোগে কর্মস্থলে যাওয়ার সময় কোরবানীগঞ্জ বলুয়াদিঘির পাড় […]