চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভের মুখে নৌ পরিবহন উপদেষ্টা
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিকরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বন্দরের ৪ নম্বরে ফটকের বাইরে তিনি আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েন। এদিন সকালে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর আসেন। বন্দরের ভেতর থেকে বের হওয়ার সময় ৪ নম্বর ফটকের বাইরে আন্দোলনরতরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় উপদেষ্টা গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে উপদেষ্টা সাখাওয়াত বলেন, “আপনাদের সঙ্গে ওয়ান
