চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

সোমবার (২ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. গফুর। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও পরিবেশবাদী এম. এ. হাশেম রাজু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সামগ্রিক সঞ্চালনা করেন প্রফেসর ড. সৌমেন বড়ুয়া। সেমিনারে বক্তারা ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেদের সুরক্ষায় সচেতনতার ওপর বিশেষ জোর দেন এবং নিয়মিত ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে কলেজের সাধারণ শিক্ষার্থীরাও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।