জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

 অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক নারীসহ উভয় পক্ষের তিনজন নিহত হয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। অপর দুই জনের নাম আলতাফ ও মানিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।