কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ১১৫ লিটার দেশীয় মদসহ ১ কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পরিবহনের দায়ে ২টি টমটম (ইজিবাইক) জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাহারছড়ার উত্তর শিলখালী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক ২টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ১১৫ লিটার দেশীয় মদ ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ১ […]