ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর টাকা দিতে হবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহের কার্যক্রমে নগরবাসীকে আগামী মার্চ মাস থেকে আর কোনো টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। মেয়র জানান, আগে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য নাগরিকদের অতিরিক্ত টাকা দিতে হতো, যা নিয়ে অনেকের অভিযোগ ছিল এবং অনেকেই এই টাকা দিতে রাজি হতেন না। এখন থেকে সিটি করপোরেশনের নিজস্ব […]