নওগাঁ ও যশোরের ডাকাতি মামলার ২ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নওগাঁ ও যশোরের ডাকাতি মামলার ২ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নওগাঁ ও যশোরের ডাকাতি মামলার ২ আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

নওগাঁ ও যশোর জেলার কৈশবপুর তানার ডাকাতি মামলার সন্ধিগ্ধ দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার চান্দল গজারিয়া থানার জাহাঙ্গীর আলম ভূইয়ার ছেলে মো. রিয়াদ ইয়াসার ভূইয়া (৩২) ও কর্ণফুলী থানার জুলধা এলাকার দানা মিয়ার ছেলেমোহাম্মদ মামুন (৩৭)।

র‌্যাব জানায়, গতকাল নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ জেলার মহাদেবপুর থানা ডাকাতি মামলার সন্ধিগ্ধ পলাতক আসামি রিয়াদ ইয়াসার ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গতকাল বিকেলে যশোর জেলার কেশবপুর থানার ডাকাতি মামলার আসামি মোহাম্মদ মামুনকে নগরীর বন্দর থানাধীন ফকিরের টেক মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারআসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।