নামাজ পড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় ইমাম-মোয়াজ্জিন নিহত
টাঙ্গাইলের মধুপুরে মসজিদে আজান দিতে ও নামাজ পড়াতে যাওয়ার পথে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ইমাম ও মোয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদের বড়বাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার শালচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চুয়ালিপাড়া গ্রামের শহিদুল শিকদারের ছেলে হাফেজ হাসান সিরাজী (১৮)।
জানা যায়, মধুপুর উপজেলার কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদের ইমামতি করতেন হাফেজ হাবিবুর রহমান এবং মোয়াজ্জিন ছিলেন হাফেজ হাসান সিরাজী। তারা দুজনই বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ওই দুই মাদ্রাসার শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতো। ভোরে আজান দেয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেলে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান তাদের চাপা দেয়। এতে ওই মোয়াজ্জিন ও ইমাম গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছেন।

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার’: ১ টাকায় ৭০০ টাকার পণ্য কিনে খুশি ৫০০ পরিবার
ইউএসটিসি ক্যাম্পাসে তরুণীর রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
ধর্মীয় প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে শায়খ আহমাদুল্লাহর ৭ দফা পরামর্শ
চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ-রায়হানের ২ সহযোগী গ্রেপ্তার
মিরপুরে শিশু রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ, আজই চার্জশিট
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী