বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল ১০ টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল ১০ টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ২৭ জানুয়ারি, ২০২৬

বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে চ্যানেল ১০ টিভি এবং দৈনিক চট্টগ্রামের কণ্ঠ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির চেয়ারম্যান শামসুল আলম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ মোহাম্মদ শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোমা বড়ুয়া ও জাবেদ প্রকাশ জুনামিয়া।

বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও সমাজসেবা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ:

মঈন উদ্দিন কাদেরী শওকত, উপদেষ্টা, চট্টগ্রাম প্রেস ক্লাব।

আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দিন, প্রকাশক ও সম্পাদক, দৈনিক শাহ আমানত।

এস.এম মিজান উল্লাহ, চেয়ারম্যান, চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদ।

ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

আব্দুল মুবিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভি।

মোঃ বেলাল হোসেন নিউজ এডিটর Channel 10 TV ,,তিনি বলেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সহকর্মীগণ এবং উপস্থিত সুধীবৃন্দ—
​আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন।
​আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এবং চ্যানেল ১০ টিভি সফলতার সাথে একটি বছর পূর্ণ করে দুই বছরে পদার্পণ করছে। এই দীর্ঘ পথচলায় নিউজ এডিটর হিসেবে আপনাদের সাথে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।
​একটি সংবাদমাধ্যম তখনই সফল হয়, যখন সেটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে ওঠে। আমরা গত এক বছর চেষ্টা করেছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে এবং চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরতে। পর্দার সামনে এবং পেছনে আমার যে সহকর্মীরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন, আজকের এই দিনে আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
​আমাদের লক্ষ্য খুব স্পষ্ট:
​সঠিক সময়ে সঠিক সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়া।
​অসহায় মানুষের কণ্ঠস্বর হওয়া।
​এবং চট্টগ্রামের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা।
​আমাদের সীমাবদ্ধতা হয়তো আছে, কিন্তু সততার কোনো অভাব নেই। আগামী দিনেও আপনাদের ভালোবাসা ও গঠনমূলক পরামর্শ নিয়ে আমরা আরও বহুদূর এগিয়ে যেতে চাই।
​সবশেষে, আজকের এই আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে এবং উপস্থিত অতিথিদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।

চ্যানেল ১০ টিভির ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ চৌধুরী, মোহাম্মদ সেকান্দর আলম, জি এম মাহফুজুর রহমান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা, বলেন “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেল ১০ টিভি ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠ অল্প সময়েই পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় এই প্রতিষ্ঠান দুটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুল আলম রানা আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সত্যের সন্ধানে আমরা যে পথ চলা শুরু করেছি, জনগণের ভালোবাসা নিয়ে সেই যাত্রা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা একে অপরকে শুভেচ্ছা জানান।