বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এমদাদ হোসেন মতিন আর নেই। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কমান্ডো (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানা গেছে, আজ বাদ আছর ঢাকার শহীদবাগ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে তাঁর নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে […]