চট্টগ্রামে মোহাম্মদ একরামুল হক (২৯) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। সোমবার রাত ১০টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ২ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার একরামুল চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পূর্ব গোমদণ্ডী গ্রামের এনামুল হকের ছেলে। তিনি বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি দৈনিক চট্টগ্রামের কন্ঠ নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলা সভাপতি একরামুল হককে চান্দগাঁও আবাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার একরামুল ছাত্রজনতার আন্দোলনে হামলা-হত্যা মামলার আসামি। তাকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার
প্রতিনিধি কাইছার সৌরভ অভি

সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ‘পিচ্চি কামাল’ গ্রেপ্তার; অস্ত্র ও গুলি উদ্ধার
টেকনাফে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, গুরুতর আহত ৪
সোনার দাম ভরিপ্রতি কমেছে ৭,৬৪০ টাকা
‘রক্ষকরা ভক্ষকের ভূমিকায় থাকায় কর্ণফুলির অবৈধ স্থাপন উচ্ছেদ হচ্ছে না’
মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
দুর্নীতির পাতা বা ডাল নয়, ঘাড় ধরে টান দেবো: জামায়াত আমির