ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আপ লাইন দিয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার পরপরই ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়।
তিনি আরও বলেন, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে তা তদন্তের পর জানা যাবে। ইতিমধ্যে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত

রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তির অবসান: এম এ নাজিম উদ্দিনের ঘোষণা, ১৪ই ফেব্রুয়ারির কমিটিই বহাল
প্রাইভেট এডুকেশন সোসাইটির উদ্যোগে পাহাড়তলীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ সম্পন্ন
লোহাগাড়ায় নান্দনিক ডিজাইনের টেকসই কাঠের ফার্নিচারের বিশাল সমাহার: চলে আসুন ‘আম্মাজান ফার্নিচার মার্ট’-এ
চট্টগ্রাম-২ আসন: এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই আপিল বিভাগের
সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ
সাতকানিয়ার ডেমশায় বন্যাকবলিত মানুষের পাশে প্রবাসী নেতা আলহাজ্ব মোজাফফর হোসেন; ভাঙা রাস্তা সংস্কারের আশ্বাস