সরকার বিভিন্ন বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও আমরা জ্বালানির জন্য অল্টারনেটিভ অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। সরকার বিভিন্ন দেশ থেকে আমরা জ্বালানি আনার চেষ্টা করেছি। কিছু কিছু শুরুও হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, অলটারনেটিভ ব্যবস্থা চেষ্টা করছি, বিভিন্ন দেশ থেকে প্রকিউর করার জন্য। আশা করছি, একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব। বিশ্ব প্রেক্ষাপট, যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না। এটা চাপ […]