সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২২ জন রোহিঙ্গা আটক করে।
মোহাম্মদ খোরশেদ আলম সাতকানিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বিভিন্ন জায়গায় সাতকানিয়া উপজেলার প্রশাসন যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেঁওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ সম্রাট ব্রিকফিল্ড এলাকার ইটভাটা থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ক্যাম্প থেকে পালিয়ে এবং বিভিন্ন কৌশলে সাতকানিয়ায় এসে বসবাস করছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের সাতকানিয়া থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাতকানিয়ায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২২ জন রোহিঙ্গা আটক করে।