সাফল্য পেল রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন, চিকিৎসার জন্য প্রস্তুত
মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সাফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত।
রোববার (৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা ইস্টার্ন অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন।নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিত লাভ করে।নতুন এই ভ্যাকসিন দুর্বল ভাইরাস ব্যবহারের পরিবর্তে মানব শরীরের কোষগুলোকে প্রোটিন তৈরিতে প্রশিক্ষণ দেয়। এরপর শরীর এমন প্রোটিন তৈরি করে যা ক্যানসার কোষগুলোকে আক্রমণ করে।ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি জানায়, ভ্যাকসিনটি তিন বছরের প্রাক-ক্লিনিকাল পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পরীক্ষায় দেখা গেছে, বারবার ডোজ দেওয়ার পরেও এটি সম্পূর্ণ নিরাপদ। সবচেয়ে ভালো ফলাফল হলো, কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন যে, এই ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।প্রাথমিকভাবে, এই ভ্যাকসিনটি কোলন ক্যানসার ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে। তবে বিজ্ঞানীরা গ্লিওব্লাস্টোমা (এক ধরনের দ্রুত বর্ধনশীল মস্তিষ্কের ক্যানসার) এবং বিভিন্ন ধরনের মেলানোমা (গুরুতর ত্বকের ক্যানসার, যার মধ্যে চোখের মেলানোমাও অন্তর্ভুক্ত) এর জন্যও ভ্যাকসিন তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন।

আকাশছোঁয়া নীরবতায় নিজের মুখোমুখি: ৫৩ বার বিশ্বভ্রমণ করা বিশিষ্ট কলামিস্ট মো. কামাল উদ্দিনের চোখে ‘বেস্ট ওয়েস্টার্ন’
চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে আলোচিত ‘ডিসি মাসুদ’-এর নিয়োগ: জনমনে স্বস্তির আভাস
সাতকানিয়ায় র্যাবের অভিযান: সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ ৪ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামে সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা
ব্যাংকে নিজের টাকা ফেরত পেতে নারী গ্রাহকের অভিনব প্রতিবাদ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি চবি শিক্ষার্থীদের