স্বল্পমূল্যে মিলছে জিভে জল আনা ইফতার: পাঠানতলীর ‘কিসমত ভাতঘর’-এ ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের হাতের নাগালে মানসম্মত ইফতার পৌঁছে দিতে বিশেষ আয়োজন করেছে নগরের ২৩ নং ওয়ার্ডের পাঠানতলী রোডস্থ বংশাল পাড়ার সুপরিচিত প্রতিষ্ঠান ‘কিসমত ভাতঘর ও ঝাল বিতান’। ঐতিহ্য এবং স্বাদের মেলবন্ধনে এখানে প্রতিদিন তৈরি হচ্ছে হরেক রকমের ইফতার সামগ্রী।

ইফতারের বৈচিত্র্যময় মেনু

প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে ইফতারের চিরচেনা সব আয়োজন। যার মধ্যে রয়েছে:

মচমচে জিলাপি, বেগুনি ও আলুর চপ।

সুস্বাদু চানা বুট, সবজি বড়া ও ঝাল প্রেমীদের জন্য স্পেশাল মরিচ্যা।

মিষ্টির তালিকায় রয়েছে মি দানা ও বিশেষ ফিন্নি।

এছাড়া ইফতারের প্রধান অনুষঙ্গ হিসেবে থাকছে উন্নত মানের খেজুর।

সাশ্রয়ী মূল্য ও গুণগত মান

বর্তমান বাজারের ঊর্ধ্বগতির সময়েও সাধারণ রোজাদারদের কথা মাথায় রেখে প্রতিটি পদের দাম রাখা হয়েছে অত্যন্ত সাশ্রয়ী। পরিচ্ছন্ন পরিবেশে উন্নত কাঁচামাল দিয়ে তৈরি এই ইফতার ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ সিরাজ ভান্ডারী জানান, ব্যবসায়িক লাভের চেয়ে সেবার মানসিকতা নিয়েই তারা এই ইফতারের আয়োজন করেছেন। বংশাল পাড়া ও এর আশেপাশের এলাকার মানুষ এখন প্রতিদিন বিকেলেই ভিড় জমাচ্ছেন তাদের পছন্দের পবিত্র মাহে রমজানের রোজাদারের জন্য পছন্দের রকমারি ইফতার সংগ্রহ করতে।

সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু ইফতারের জন্য পাঠানতলী এলাকার বাসিন্দাদের কাছে ‘কিসমত ভাতঘর ও ঝাল বিতান’ এখন এক আস্থার নাম