হাটহাজারী উপজেলার শিকারপুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩ নং ওয়াড পূর্ব শিকারপুর গ্রাম থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার সৈয়দ ভিটার পিছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর লাশের খণ্ডিত ১টি হাত ও ২টি পোড়া পা এবং শরীর হতে বিচ্ছিন্ন ১টি মাথা ও মেরুদণ্ডের অংশ উদ্ধার