হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১২ শিশু। তাদের চিকিৎসার জন্য হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান মোহাম্মদ মুছা মিঞা বলেন, হাম এবং হামজনিত নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১২ শিশু ভর্তি আছে। তাদের ওয়ার্ডের একটি অংশে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া শিশুরা সকলেই শহরের বাইরে থেকে আসা। […]