৪ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রাশিয়ার দুই যুদ্ধজাহাজ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ৪ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) রেজকি (REZKIY) এবং সোভারচেনি (SOVERCHENNY) নামের জাহাজ দুটি বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। বন্দরে জাহাজ দুটি ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। […]
