
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, তিনি আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন।
মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং চট্টগ্রামের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।