আনারসের দোকানের ছুরি দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহনন

আনারসের দোকানের ছুরি গলায় চালিয়ে কামাল উদ্দিন (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ১টার সময় চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশের টহল টিম তাকে উদ্ধার করে চমেকে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন।

নিহত কামাল উদ্দিনের বাড়ি ময়মনসিংহে, তিনি চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার রাতে ১টার দিকে কামাল উদ্দিন (৪০) নামের এক যুবক নিউমার্কেটের সামনে আনারসের দোকান থেকে ছুরি নিয়ে নিজের গলায় চালিয়ে দেয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অস্ত্রোপচার হয়। কিন্তু রাতেই কামাল মারা যান