একাধিক মামলার চিহ্নিত আসামি খোকন ডিবির হাতে গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকায় বাসযাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল হোসেন টেম্পুর ভাই আইয়ুব আলী খোকন (৪৫)। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও ডাকাতিসহ মোট ৮টি মামলা রয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তার মা মাহফুজা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। মাহফুজা বেগমের বিরুদ্ধেও সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে […]
