চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় শাওন (১৬) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি বলেন, শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ […]