কাউকে নয় অবহেলা, ঈদ হোক সবার মেলা”—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ২ দিনব্যাপী হৃদয়ছোঁয়া “ঈদ আনন্দ আয়োজন”। ঈদের দিন ও ঈদের ২য় দিনে হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে থাকছে নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া “গানের আয়োজন”—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করবে এক অনন্য উৎসব। আগামীকাল শনিবার সকাল ১০টায় বিপ্লব উদ্যানে এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। […]