চট্টগ্রামে ৩ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটির টাকার বৈদেশিক মুদ্রাসহ দুলাল জমদ্দার নামে দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন শাহ আমানত বিমানবন্দর এভিয়েশন নিরাপত্তা বিভাগের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। সিভিল এভিয়েশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৪৩ ফ্লাইটটি সকাল সাড়ে সাতটায় ঢাকা থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণের সিডিউল থাকলেও ১৩ মিনিট আগে ৭টা ১৭ মিনিটে অবতরণ করে। যাত্রী ঢাকা থেকে ওঠার পর ফ্লাইটের ক্রুদের সন্দেহ হলে তাকে শাহ আমানতে আপলোড করা হয়। পরে ফ্লাইট কর্তৃপক্ষ তাকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরপর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষসহ তাকে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পান। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। সিভিল এভিয়েশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউএস-বাংলার ফ্লাইটটি ছিল কানেক্টিং ফ্লাইট। এটি চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। পরে ফ্লাইটটি সকাল ৮টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার সিডিউল থাকলেও প্রায় ১৭ মিনিটি বিলম্বে ৮টা ৩২ মিনিটে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়।

চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ: সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মারাত্মক, মৃত্যু বাড়লেও ৮০% নারী-শিশু
ছদাহায় কোরআনের আলো ছড়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ আবু জাফর শাকিল
লংগদুতে জামায়াতে ইসলামীর স্থানীয় নির্বাচন প্রার্থী ও পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবে
শিক্ষার্থীদের মেধা ব্যক্তিগত নয়, দেশের সম্পদ: চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ইসমাইল জবিউল্লাহ