চট্টগ্রাম থেকে স্থান পাচ্ছেন কারা?

পারেন। তবে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে থাকা রাউজান থেকে নির্বাচিত আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হাটহাজারী থেকে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে।

তাছাড়া বিগত সময়ে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে যারাই জয়লাভ করে ছিলেন তাদের বেশিরভাগ সরকারের মন্ত্রিপরিষদে স্থান পেয়েছিলেন। এবার এ আসনে জয়লাভ করেন বিএনপির আলহাজ আবু সুফিয়ান। অপরদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে জয়লাভ করেন নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ। নতুন মন্ত্রিসভায় তারাও থাকতে পারেন আলোচনায়। এছাড়া তরুণ নেতৃত্ব থেকে বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত হুমাম কাদের কাদের চৌধুরী ও চট্টগ্রাম-১০ থেকে নির্বাচিত সাঈদ আল নোমানের নাম রয়েছে আলোচনায়।

প্রসঙ্গত, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৪টিতে জয়লাভ করে তাক লাগিয়ে দেয় বিএনপি। অথচ এর আগে দলটি এককভাবে নির্বাচন করে চট্টগ্রাম থেকে এতগুলো আসনে জয়লাভ করতে পারেনি। এবার নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থীরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মোস্তাফা কামাল পাশা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবর শাহ) আসনে লায়ন আসলাম চৌধুরী এফসিএ, চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুমাম কাদের কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী) সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড ও সদরঘাট) আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) জসিম উদ্দীন আহমেদ। চট্টগ্রামের অপর দুই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা জয়লাভ করেন।