চট্টগ্রাম ফলমন্ডীতে মোবাইল কোর্ট, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডে অবস্থিত ফলমন্ডীতে খেজুরসহ অন্যান্য ফলের বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট এবং সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং মোহাম্মদ আলমগীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু প্রতিষ্ঠান তাদের মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন করছে না এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করছে না। এই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা করার জন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।

অভিযানকালে সিনিয়র কৃষি কর্মকর্তা (চট্টগ্রাম), ফলমন্ডী ফলের বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।