চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকা জব্দ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। সেনাবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারিহাট এলাকা থেকে বিজিবি এবং সেনাবাহিনীর একটি টহল দল একটি মাইক্রোবাস তল্লাশি করেন। এসময় দুই ব্যকিরত কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়। দুই ব্যক্তি দাবি করেন, ওই টাকা স্বতন্ত্র প্রার্থীর মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল