চরম্বা উচ্চ বিদ্যালয় মাঠে ভোটারদের দীর্ঘ সারি: উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

মোঃ বেলাল হোসেন

লোহাগাড়া চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে এই আসনের ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।
চরম্বা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্যমতে, এই কেন্দ্রে সকাল ৭:৩০ মিনিট থেকেই সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল হওয়া সত্ত্বেও নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, চরম্বা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।