চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ডমাইক গেলো কীভাবে, প্রশ্ন আইনজীবীদের
প্রিজনভ্যানে থেকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের হ্যান্ডমাইকে বক্তব্য দেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। একই সঙ্গে তারা এ ঘটনার জবাব চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের কাছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ প্রশ্ন তোলা হয়।
সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘আমরা পুলিশকে নিষ্ক্রিয় দেখেছি। পুলিশ প্রিজনভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিল। আমরা এর পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, আসলাম চৌধুরী, মীর নাছির উদ্দিন ও জামায়াতের শাহজাহান চৌধুরীকে দেখেছি, তাদের সমর্থকদের প্রিজনভ্যানের পাশেও দাঁড়াতে দেয়নি পুলিশ। কোন উদ্দেশ্যে তাহলে সেদিন পুলিশ প্রিজনভ্যান ফেলে চলে গেছে?’
তিনি বলেন, ‘আমি পত্রিকায় দেখেছি চিন্ময় দাস পুলিশের হ্যান্ডমাইক দিয়ে ওই প্রিজনভ্যান থেকে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। পুলিশ (সিএমপি) কমিশনার, আপনার কাছে জবাব চাই। আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে চিন্ময় দাসের কাছে হ্যান্ডমাইক কীভাবে গেলো? আপনাকে জবাব দিতে হবে। না হলে আপনি চট্টগ্রামে থাকতে পারবেন না। আমরা পুলিশ কমিশনারকে চাই না।’
নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের এ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ও তার আশেপাশে এমন ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি। মঙ্গলবার ইসকনের এক নেতাকে গ্রেফতার করে আনার পর আদালত তাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তখন আমরা তার অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রম দেখলাম। তাকে প্রিজনভ্যানে তোলার পর ইসকনের সব সন্ত্রাসী গাড়িকে আটকে রেখে প্রায় চার ঘণ্টার মতো উল্লাস করেছে।’

মজুতদাররা ব্যবসায়ী নয়, রাষ্ট্রের শত্রু: ডিসি জাহিদ
চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযান: ইয়াবা ও মাইক্রোবাসসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
খুলশীতে মারামারি, ৬ জনের নামে থানায় এক পক্ষের অভিযোগ
হামের লক্ষণ নিয়ে ৭ দিনে চমেকে ভর্তি ১২ শিশু
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে লাগা আগুন নিয়ন্ত্রণে
কেরানীহাটে জ্বালানি সংকট: মালিক নেজাম উদ্দীনের ব্যক্তিগত তদারকিতে শৃঙ্খলা, সাশ্রয়ী ব্যবহারের আহ্বান