
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | ১৫ মার্চ ২০২৬
বন্দরনগরী চট্টগ্রামের টাইগারপাস সংলগ্ন, মামা ভাগিনা ওরশ বিরানি এন্ড রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চ্যানেল ১০ টিভি এবং দৈনিক চট্টগ্রামের কণ্ঠ-এর যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অতিথিবৃন্দ ও আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শাহ আমানত-এর সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন। সভাপতিত্বে করেন চ্যানেল ১০ টিভির চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রামের কণ্ঠ-এর সম্পাদক শামসুল আলম রানা, অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান উল্যা সমরকন্দী ,এবং কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম।
সঞ্চালনায় রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আজিজুল হক, সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স.ম.উ জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, মোঃ আবদুল মজিদ চৌধুরী চ্যানেল ১০ টিভির ভাইস চেয়ারম্যান, এছাড়াও উপস্থিত ছিলেন হান্নান রহিম তালুকদার, চেয়ারম্যান সি এইচ টিভি, নুরুল আবছার তৌহিদ উপদেষ্টা দৈনিক চট্টগ্রামের কন্ঠ, মোঃ সেকান্তর আলম ভাইস চেয়ারম্যান চ্যানেল ১০ টিভি ,
সঞ্চালনা ও ব্যবস্থাপনা
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মোঃ আবদুল মোমিন। ডিএমডি চ্যানেল ১০ টিভি,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো বাঁশখালীর চেয়ারম্যান আবু সিদ্দিক, নুরুল আফছার চিশতি, নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম খোকন, অ্যাডভোকেট ইলিয়াস, হাসমত আলী এবং রিপোর্টার ফুলকি দাশসহ আরো অন্যান্য ব্যক্তি বর্গগণ,
সমাপনী ও দোয়া
আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।