জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ খোরশেদ আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা

কুমিল্লা দক্ষিণ সদর উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​কুমিল্লা দক্ষিণ সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব চৌধুরী আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেম্বার আলহাজ্ব রফিকুল ইসলাম।

​উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোবারক হোসেন, আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মোহাম্মদ ইকবাল উদ্দিন সুমন, সালাহ উদ্দিন মাহফুজ খাঁন, মোবারক হোসেন, আলহাজ্ব জহিরুল ইসলাম, মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইউনুস, আলহাজ্ব মোঃ আমীর হোসেন, পারভেজ হোসেন, মোঃ মোস্তফা কামাল, পারভেজ উদ্দিন সুমন, মোঃ ওসমান গনি, মোঃ শামীম, মোঃ শাহীন ভূঁইয়া, নুরুল আক্তার, মোঃ সেলিম, মোঃ শওকত হোসেন, ডালিম, রিপন, ঠাকুর রাজু, মোঃ রাসেল আহমেদ, মোঃ ইউনুস, মোঃ ইয়াসিন, মোঃ তারেক ও মোঃ আজিমসহ উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

​অনুষ্ঠানে বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশগঠনে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।