টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

 ৬ মার্চ, ২০২৬ | ১১:০২ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৬ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা শাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ড শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পরিত্যক্ত অবস্থায় থাকা এসব ইয়াবা উদ্ধার করা হয়।

শাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবাগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।