যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান।
শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন সময় সন্ধ্যায় দেশবাসীর কাছে এই দোয়া চান তিনি।
এদিন স্থানীয় সময় সন্ধ্যায় অন্য দিনের মতো সেন্ট্রাল লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে স্ত্রীসহ মাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসময় হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমাণ সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, দেশবাসীর কাছেই এটাই বলব, সন্তান হিসেবে ওনার জন্য দোয়া চাই।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
এদিকে শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শহরে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল করা হয়।
শুক্রবার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ম্যাডামের সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে চিকিৎসকরা সমন্বিতভাবে ওনার পরবর্তী চিকিৎসার প্রক্রিয়া নির্ধারণ করবেন।
শুক্রবারও জুমার পর বিএনপির নেতাকর্মীদের পদভারে মুখরিত ছিল সেন্ট্রাল লল্ডনে অবস্থিত দ্য লন্ডন ক্লিনিকের আশপাশের এলাকা।
এ হাসপাতালেই অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে ওনার হাসপাতালে আসার আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ রূপ: সেপ্টেম্বরের চেয়ে অক্টোবর মারাত্মক, মৃত্যু বাড়লেও ৮০% নারী-শিশু
ছদাহায় কোরআনের আলো ছড়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী বিশ্বজয়ী হাফেজ আবু জাফর শাকিল
লংগদুতে জামায়াতে ইসলামীর স্থানীয় নির্বাচন প্রার্থী ও পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবে
শিক্ষার্থীদের মেধা ব্যক্তিগত নয়, দেশের সম্পদ: চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ইসমাইল জবিউল্লাহ