পবিত্র ওমরাহ পালনে মক্কা-মদিনা যাচ্ছেন জনাব কোরবান আলী; দোয়া প্রার্থী

মোহাম্মদ নুর হোছাইন বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং পুকুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অত্যন্ত সুপরিচিত ও প্রিয় মুখ জনাব কোরবান আলী পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা ও মদিনার পথে যাত্রা করার নিয়ত করেছেন।

পবিত্র এই সফরের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে তিনি মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারায় অবস্থান করবেন। ওমরাহ পালনের মাধ্যমে তিনি যেন সুস্থ শরীরে ইবাদত সম্পন্ন করে পুনরায় দেশে ফিরে আসতে পারেন, সেজন্য তিনি তার নিজ এলাকার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

জনাব কোরবান আলী ভাইয়ের এই পবিত্র সফর যেন আল্লাহ কবুল করেন এবং তাকে উত্তম জাজা দান করেন—এটাই স্থানীয় এলাকাবাসীর প্রার্থনা।

বার্তা: “আল্লাহ যেন ওনার ওমরাহ কবুল করেন এবং সহিহ-সালামতে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন।”