ফটিকছড়িতে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, একজন গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় হৃদয় কর্মকার নামে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে- ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি শর্টগান, ১টি এলজি, ২টি পিস্তলের ম্যাগাজিন, ১টি রিভলভারের ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি, ১০ রাউন্ড শর্টগানের গুলি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক প্রস্তুতির