মাতৃভাষা দিবসে বোধনের আবৃত্তি অনুষ্ঠান

মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনের প্রথম প্রহরে প্রভাতফেরীর মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনটি। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯.৩০ মিনিট থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত নগরীর আমতল রাইফেল ক্লাব সংলগ্ন শাহ আমানত মার্কেট চত্বরে ‘একুশ মানে মাথা নত না করা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বোধন। বোধনের সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস-এর সভাপতিত্বে এবং অনুষ্ঠান সম্পাদক মোহিনী সংগীতা সিংহের সঞ্চালনায় কবিতা আবৃত্তি […]