চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে জানিয়েছেন র্যাব। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো. […]