সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে আটক দেখিয়েছে পুলিশ।
আজ ৩০ নভেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।
ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। জানা যায় , গতকাল ২৯ নভেম্বর শুক্রবার মধ্যরাতে শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে সাবেক এই নেতাকে ধরে মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় চিকিৎসার জন্য মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মতিহার থানায় নিয়ে আসা হয়।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘সার্টিফিকেট তুলতে আসলে গতকাল শুক্রবার রাতে জিয়া হলের সামনে ছাত্রলীগের এক নেতাকে ধরে মারধর করেন শিক্ষার্থীরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় আনা হয়েছে। ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’
রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

সাতকানিয়ায় দেওদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলায় ৭৫হাজার টাকা জরিমানা।
প্রতিষ্ঠার ২৬ বছর পরও জরাজীর্ণ সাতকানিয়ার মাদারবাড়ী নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়: জলাবদ্ধতা ও বিদ্যুতের ঝুঁকিতে শিক্ষার্থীরা
শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ’: আশুলিয়ায় বিএনপির জনসভায় সালাউদ্দিন বাবু
হিরো থেকে খলনায়ক নয়, বাস্তবের সুপারকপ: ৪০ মিনিটের রুদ্ধশ্বাস তাড়া শেষে ১২৫ কেজি সরকারি তার উদ্ধার
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
সেনবাগে গোরকাটা বহুমুখী সমবায় সমিতির মার্কেট ভবনের শুভ উদ্বোধন